Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘নগদ’ নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় গভর্নর : ব্যারিস্টার আরমান
    বিজনেস

    ‘নগদ’ নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় গভর্নর : ব্যারিস্টার আরমান

    By adminফেব্রুয়ারি ২৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদকে ব্যক্তিখাতে ছাড়ার বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আহসান এইচ মনসুর। সরকার নীতি নির্ধারণ করলে পরবর্তী বিনিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ ব্যাংক-এ গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    ব্যারিস্টার আরমান জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ‘নগদ’-এর বিষয়ে তাদের চূড়ান্ত নীতি এখনও নির্ধারিত হয়নি। যদি সরকার অন্তর্বর্তী সরকারের মতো এটিকে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবেই বিনিয়োগের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

    তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে আলোচনা চলছে। সেই ধারাবাহিকতায় গভর্নরের সঙ্গে বৈঠক হয়েছে। বিনিয়োগকারীরা মূলত বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতে আগ্রহী। নগদে বিনিয়োগ লাভজনক হবে কি না, তা জানতে একটি অডিট করার আগ্রহের কথাও গভর্নরকে জানানো হয়েছে।

    নিজের ভূমিকা প্রসঙ্গে ব্যারিস্টার আরমান বলেন, তিনি একজন পেশাদার আইনজীবী হিসেবে বিনিয়োগকারীদের আইনি সহায়তা দেবেন। অতীতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডেল, মাইক্রোসফট, অ্যাপল ও উবারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি।

    সংসদ সদস্য হিসেবে এ দায়িত্ব পালনে স্বার্থের সংঘাত হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি জনগণের সেবার জন্য; সংসদ সদস্য হিসেবে কোনো আয় নেই। পরিবার পরিচালনার জন্য তিনি পেশা হিসেবে আইন চর্চা করেন, যা ঐতিহাসিকভাবেই অনেক সংসদ সদস্য করে আসছেন। এখানে স্বার্থের কোনো দ্বন্দ্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার আন্তরিক। নগদে বিনিয়োগের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
    Next Article ১৭,৫০০ টাকায় গিগাবাইটের নতুন গেমিং মনিটর, মিলবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫