Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এআইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না-সতর্ক করলেন সুন্দর পিচাই
    আন্তর্জাতিক

    এআইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না-সতর্ক করলেন সুন্দর পিচাই

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গুগল অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যা বলে তার সবকিছুই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আধুনিক এআই মডেলগুলো এখনো ত্রুটিপ্রবণ এবং ভুল তথ্য দেওয়ার ঝুঁকি রয়েছে।

    পিচাই বলেন, এ কারণে ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী গুগল সার্চসহ অন্যান্য নির্ভরযোগ্য টুলও ব্যবহার করতে হবে। তার মতে, সৃজনশীল লেখা বা আইডিয়া তৈরিতে এআই সহায়ক হলেও মানুষের নিজের দক্ষতা ও বিচারবোধ দিয়ে এ প্রযুক্তির ব্যবহার শেখা জরুরি।

    গুগল সিইও জানান, সঠিক তথ্য দেওয়ার জন্য গুগল কঠোর পরিশ্রম করে। তবুও উন্নত এআই প্রযুক্তিতেও ভুলের সম্ভাবনা থেকেই যায়। এ বছরের শুরুতে বিবিসির একটি গবেষণায় দেখা যায়, বিভিন্ন এআই চ্যাটবট—চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনি ও পারপ্লেক্সিটি—সংবাদ সংক্ষেপণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুল করেছে।

    এদিকে প্রযুক্তি বিশ্ব অপেক্ষায় রয়েছে গুগলের কনজিউমার এআই মডেল ‘জেমিনি ৩.০’-এর উদ্বোধনের, যা ইতোমধ্যে বাজারে চ্যাটজিপিটির অংশীদারিত্বকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে।

    সুন্দর পিচাই বলেন, প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরির মধ্যে এক ধরনের টানাপোড়েন আছে। অ্যালফাবেটের জন্য এই পরিস্থিতি সামাল দিতে হলে ‘একই সঙ্গে সাহসী ও দায়িত্বশীল’ হতে হবে। তিনি জানান, কোম্পানিটি এআই উদ্ভাবনের পাশাপাশি নিরাপত্তা ও নীতিমালা উন্নয়নেও সমানভাবে বিনিয়োগ করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপলাতক শেখ হাসিনা-কামালকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইবে প্রসিকিউশন
    Next Article নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    পশ্চিমবঙ্গ নির্বাচনে মোদি-মমতার হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে কে?

    মে ৩, ২০২৬

    ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

    মে ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫