Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পুঁজিবাজারে দরপতনের মধ্যে বিএসইসির শীর্ষ পদে পরিবর্তনের জোর আলোচনা

    এপ্রিল ২১, ২০২৬

    আন্তর্জাতিক স্বীকৃতির পর ঢাকায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’

    এপ্রিল ২১, ২০২৬

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

    এপ্রিল ২১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, April 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী
    জাতীয়

    দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী

    By adminএপ্রিল ৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের সার্বিক অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে কোনো ধরনের বিভাজন তৈরির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, দেশে কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে স্বার্থের রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের দীর্ঘ সামাজিক ঐতিহ্যে ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই।

    তিনি বলেন, ‘আমরা এই ভূখণ্ডে দীর্ঘদিন ধরে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করছি। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, এটিকে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর অংশ করা উচিত নয়। আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে চাই।’

    কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু অশুভ শক্তি রাজনৈতিক স্বার্থে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালায়। এমনকি কেউ কেউ মহান মুক্তিযুদ্ধকেও অস্বীকার করতে চায়, যা দুঃখজনক।’

    জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার দ্রুত জ্বালানি আমদানির চেষ্টা চালাচ্ছে। এ সময় তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করার অনুরোধ করেন।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআজ থেকে নতুন সময়সূচিতে সরকারি-বেসরকারি অফিস
    Next Article ট্রাম্পের আল্টিমেটাম উপেক্ষা করে কুয়েত-ইসরায়েলে ইরানের হামলা

    Related Posts

    পুঁজিবাজারে দরপতনের মধ্যে বিএসইসির শীর্ষ পদে পরিবর্তনের জোর আলোচনা

    এপ্রিল ২১, ২০২৬

    আন্তর্জাতিক স্বীকৃতির পর ঢাকায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’

    এপ্রিল ২১, ২০২৬

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

    এপ্রিল ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    পুঁজিবাজারে দরপতনের মধ্যে বিএসইসির শীর্ষ পদে পরিবর্তনের জোর আলোচনা

    আন্তর্জাতিক স্বীকৃতির পর ঢাকায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

    যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫