Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৩, ২০২৬

    হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    এপ্রিল ১৩, ২০২৬

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    এপ্রিল ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দুই মাসে পেট্রোল-অকটেন সংকটের শঙ্কা নেই: জ্বালানি বিভাগ
    জাতীয়

    দুই মাসে পেট্রোল-অকটেন সংকটের শঙ্কা নেই: জ্বালানি বিভাগ

    By adminএপ্রিল ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে আগামী দুই মাসে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

    তিনি বলেন, দেশে বর্তমানে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই। মজুত হিসেবে রয়েছে ১ লাখ ৪৩ হাজার টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ টন পেট্রোল।

    জ্বালানি তেলে সরকারের ভর্তুকির বিষয়টি তুলে ধরে তিনি জানান, প্রতি মাসে এ খাতে সরকারকে প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও এর প্রকৃত মূল্য প্রায় ১৫৫ টাকা। ফলে প্রতি লিটারে সরকারকে প্রায় ৫৫ টাকা ভর্তুকি বহন করতে হচ্ছে।

    অবৈধ মজুতের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারা দেশে পরিচালিত ৭ হাজার ৩৪২টি অভিযানে ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত ক্রয় ও মজুতের প্রবণতা বাজারে কৃত্রিম সংকট তৈরির অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

    ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়ে তিনি জানান, অন্তত তিন মাসের জ্বালানি মজুত সক্ষমতা গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি এলপিজির মূল্য নিয়ে ভোক্তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে।

    আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত সাময়িকভাবে থামলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়তে পারে, যার প্রভাব বাংলাদেশেও পড়বে।

    তবে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি উন্নতির দিকে গেলে পরবর্তীতে জ্বালানির দাম পুনর্বিবেচনা করা হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহঠাৎ আইএসপিআরের সতর্কবার্তা, কী বলছে সেনাবাহিনী?
    Next Article সংসদে নতুন ইতিহাস: একদিনে ৩১ বিল পাস, বিরোধীদের ওয়াকআউট

    Related Posts

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৩, ২০২৬

    হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    এপ্রিল ১৩, ২০২৬

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    এপ্রিল ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    দেশের বর্তমান দুর্যোগের দায় বিএনপির-নাহিদ ইসলামের অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫