Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    আগস্ট ৬, ২০২৬

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দরপতনে সপ্তাহ শেষ, ডিএসইর বাজার মূলধন কমলো ১৭ হাজার কোটি টাকার বেশি
    বিজনেস

    দরপতনে সপ্তাহ শেষ, ডিএসইর বাজার মূলধন কমলো ১৭ হাজার কোটি টাকার বেশি

    By ম্যাঙ্গোটিভি ডেস্কএপ্রিল ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ব্যাপক দরপতনের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার।

    এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে বাজার মূলধন ১৭ হাজার ৫১৩ কোটি টাকা কমে গেছে।

    বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে টানা পতনের পর চতুর্থ দিনে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও শেষ কার্যদিবসে আবার বড় পতন হয়। ফলে পুরো সপ্তাহজুড়ে দরপতনের প্রবণতাই প্রাধান্য পায়।

    সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২০৬টির দাম কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

    সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ দশমিক ৪৮ শতাংশ।
    এ সময়ে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪৮ দশমিক ৬৬ পয়েন্ট বা ২ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ৮৯ পয়েন্ট বা ৪ দশমিক ১৬ শতাংশ এবং ডিএসই শরিয়াহ সূচক ১৯ দশমিক ৪৮ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ কমেছে।

    তবে দরপতনের মধ্যেও লেনদেনের গতি বেড়েছে। সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৩৪ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৫৩১ কোটি ৩৬ লাখ টাকা। সে হিসেবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৫ দশমিক ৭৮ শতাংশ।

    সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সর্বোচ্চ লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডের শেয়ার, যার দৈনিক গড় লেনদেন ছিল ২০ কোটি ৭৫ লাখ টাকা। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় স্থানে সামিট এলায়েন্স পোর্ট।
    এ ছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় আরও রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ব্র্যাক ব্যাংক, টেকনো ড্রাগস, সিটি ব্যাংক, ফাইন ফুডস, বিডি থাই ফুডস এবং হাক্কানী

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
    Next Article কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, নিহত ৫

    Related Posts

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    আগস্ট ৬, ২০২৬

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬