Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    জুন ৫, ২০২৬

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    জুন ৫, ২০২৬

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    জুন ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢামেকে ঢাবি শিক্ষার্থী ও চিকিৎসকদের সংঘর্ষ, বন্ধ জরুরি বিভাগ
    রাজধানী

    ঢামেকে ঢাবি শিক্ষার্থী ও চিকিৎসকদের সংঘর্ষ, বন্ধ জরুরি বিভাগ

    By adminএপ্রিল ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসক-চিকিৎসা শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

    বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ছাত্র সানিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেন। তবে উল্লিখিত ওষুধ হাসপাতালের ভেতরে না থাকায় বাইরে থেকে সংগ্রহ করতে বলা হয়।

    পরে ওই শিক্ষার্থী কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে হাসপাতালে ফিরে এসে চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওষুধ পাওয়া নিয়ে উত্তেজনা বাড়তে থাকে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

    পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বলে জানা যায়। এ সময় দুই পক্ষের একাধিক ব্যক্তি আহত হন।

    ঘটনার পর অমর একুশে হলের আরও শিক্ষার্থী হাসপাতালে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীরাও পাল্টা অবস্থান নিলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    এরপর ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন এবং জরুরি বিভাগের সেবা বন্ধ করে দেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা গুরুতর রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক রোগীকে অ্যাম্বুলেন্সে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ওষুধ সংগ্রহকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

    অন্যদিকে চিকিৎসক নেতারা জানিয়েছেন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জরুরি সেবা চালু করা হবে না।

    এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস
    Next Article বিসিবিতে ‘বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি’ করা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

    Related Posts

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    জুন ৫, ২০২৬

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    জুন ৫, ২০২৬

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    জুন ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫