Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    জুন ২৩, ২০২৬

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    জুন ২৩, ২০২৬

    আ.লীগের পরিকল্পনা নস্যাৎ করেছি: ডিএমপি কমিশনার

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
    জাতীয়

    ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

    By adminজুন ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষে অবস্থান, শিক্ষার্থীদের হুমকি এবং বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আরও দুজন শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

    সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন।

    এ ছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া এবং বাংলা বিভাগের শিক্ষক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত অভিযোগের কারণে অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে তাশরিক-ই-হাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে।

    সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয়, জুলাই অভ্যুত্থানে সমালোচিত ভূমিকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা লাভলু মোল্লা শিশিরকে সাময়িক বরখাস্ত করা হবে।

    এদিকে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত গোলাম রব্বানীর সাধারণ সম্পাদক (জিএস) পদ বাতিলের বিষয়টিও সভায় আলোচনা হয়। তার জিএস পদ বাতিল এবং ওই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেদ খানকে বিবেচনায় নেওয়ার বিষয়ে আইন উপদেষ্টার মতামত চাওয়া হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ ছিল। পাশাপাশি শিক্ষার্থীদের অভিযোগ ও একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএসএসসি ও সমমানের ফল ২০ জুলাই প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী
    Next Article আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের: তথ্য উপদেষ্টা

    Related Posts

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    জুন ২৩, ২০২৬

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    জুন ২৩, ২০২৬

    আ.লীগের পরিকল্পনা নস্যাৎ করেছি: ডিএমপি কমিশনার

    জুন ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    আ.লীগের পরিকল্পনা নস্যাৎ করেছি: ডিএমপি কমিশনার

    সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬