Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকায় ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
    আইন ও বিচার

    ঢাকায় ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকায় ২৫৪টি পূজামণ্ডপের মধ্যে ৮৯টি অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ দুষ্টুমি করার সুযোগ পাবে না। দুষ্টুমি করলে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব এবং তাদের আইনের আওতায় আনা হবে।’

    তিনি আরও জানান, পূজা উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করে মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। মণ্ডপগুলোর শ্রেণি অনুযায়ী প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে সর্বনিম্ন ১১ জন থেকে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নিজ নিজ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে প্রায় ২,২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

    ডিএমপি কমিশনার বলেন, মণ্ডপগুলোতে ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও আলাদা পরিকল্পনা প্রয়োগ করা হবে। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে আরও ২,৪০০ ফোর্স মোতায়েন থাকবে।

    দুর্গাপূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, সোয়াত, এক্সক্লুসিভ রিকভারি, বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে।

    ম্যাংগোটিভি/আর এইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকে মামলা
    Next Article এনআরবিতে দুর্নীতি: সাবেক এমডিসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

    Related Posts

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫