Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকে মামলা
    জাতীয়

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকে মামলা

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দূর্নীতি দমন কমিশন (দুদক) ভয়ভীতি দেখিয়ে ৪২ কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান এবং আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে। সংগৃহীত ছবি

    দূর্নীতি দমন কমিশন (দুদক) ভয়ভীতি দেখিয়ে ৪২ কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান এবং আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে।

    রোববার (২৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা।

    মামলার আসামিরা হলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, রুকমীলার মালিকানাধীন কোম্পানি আরমিটের এজিএম মো. আব্দুল আজিজ, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আব্দুল আজিজ, আরমিটের এজিএম ও ক্লাসিক ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরমিটের কর্মচারী ও মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিছাবাহুল আলম, ক্রিসেন্ট ট্রেডার্সের মালিক সৈয়দ নুরুল ইসলাম ও রেডিয়াস ট্রেডিংয়ের মালিক মো. ফরিদ উদ্দিন।

    মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা ইউসিবিএল মহাখালী শাখার গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ভয়ভীতি দেখিয়ে মোট ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। পরে এই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার ও মানিলন্ডারিং করা হয়েছে।

    আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৬২/৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও (৩) ধারা প্রযোজ্য করা হয়েছে।

    এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

    দুদকের তদন্তে জানা গেছে, প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানসহ অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা চলছে। ক্ষমতার পরিবর্তনের পর সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়। আদালত ইতোমধ্যে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন।

    ম্যাংগোটিভি/আর এইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫
    Next Article ঢাকায় ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬