Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৩, ২০২৬

    হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    এপ্রিল ১৩, ২০২৬

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    এপ্রিল ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকায় আসছেন যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি ব্যারোনেস উইন্টারটন
    বিজনেস

    ঢাকায় আসছেন যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি ব্যারোনেস উইন্টারটন

    By adminএপ্রিল ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এ সপ্তাহে ঢাকা সফরে আসছেন বাংলাদেশের জন্য নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস উইন্টারটন। সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

    হাইকমিশন জানায়, ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ সময়ে এটি তার তৃতীয় বাংলাদেশ সফর। এ সফর বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি তুলে ধরবে।

    সফরকালে ব্যারোনেস উইন্টারটন ঊর্ধ্বতন মন্ত্রী, সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক লাভজনক প্রবৃদ্ধি এবং অভিন্ন অগ্রাধিকার বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে বাংলাদেশে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হবে।

    এছাড়া, বাংলাদেশে কর্মরত যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হবে।

    সফরের অংশ হিসেবে যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস) সুবিধা ব্যবহার করে রপ্তানি করা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করবেন ব্যারোনেস উইন্টারটন।

    তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং দুই দেশই সম্প্রসারিত বাণিজ্য ও বিনিয়োগ থেকে লাভবান হচ্ছে। নতুন সুযোগ খুঁজে বের করতে সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ে আগ্রহী তিনি।

    ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যৌথ প্রবৃদ্ধি ও সমৃদ্ধিই যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি। বাংলাদেশের নতুন সম্ভাবনাময় অধ্যায়ে এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডেমরা-রূপগঞ্জে ‘হেরোইন সম্রাজ্ঞী’ ও ‘ইয়াবা সম্রাট’ গ্রেপ্তার
    Next Article ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ চালু করল প্রাইম ব্যাংক

    Related Posts

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    এপ্রিল ১৩, ২০২৬

    হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    এপ্রিল ১৩, ২০২৬

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    এপ্রিল ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

    হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    দেশের বর্তমান দুর্যোগের দায় বিএনপির-নাহিদ ইসলামের অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫