পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি যাত্রার টিকিট বিক্রির ষষ্ঠ দিনে আজ (বুধবার) বিক্রি করা হচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে।
নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ের পূর্বঘোষণা অনুযায়ী, ২৩ মার্চের টিকিট ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ এবং ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ বিক্রি করা হয়েছে। এছাড়া ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ।
এদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধায় নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এ সময়ের টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয় বলে জানানো হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ
