Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নেতানিয়াহু-ট্রাম্প ‘প্রায় হাতাহাতিতে’ জড়িয়ে পড়েছিলেন : মার্কিন দূত

    জুন ৯, ২০২৬

    রাজধানীতে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা

    জুন ৮, ২০২৬

    ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, দায়ী আগের সরকার: বাণিজ্যমন্ত্রী

    জুন ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
    জাতীয়

    টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা

    By adminএপ্রিল ২১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল।

    মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    নিহতদের মধ্যে শীলখালী এলাকার বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে ভোররাত বা সকালে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে তাদের পিটিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

    বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে স্থানীয়রা পাহাড় সংলগ্ন এলাকায় তিনটি মরদেহ দেখতে পেয়ে খবর দেন।

    নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

    ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

    এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
    Next Article ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপ, পাকিস্তান যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

    Related Posts

    নেতানিয়াহু-ট্রাম্প ‘প্রায় হাতাহাতিতে’ জড়িয়ে পড়েছিলেন : মার্কিন দূত

    জুন ৯, ২০২৬

    রাজধানীতে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা

    জুন ৮, ২০২৬

    ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, দায়ী আগের সরকার: বাণিজ্যমন্ত্রী

    জুন ৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নেতানিয়াহু-ট্রাম্প ‘প্রায় হাতাহাতিতে’ জড়িয়ে পড়েছিলেন : মার্কিন দূত

    রাজধানীতে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা

    ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, দায়ী আগের সরকার: বাণিজ্যমন্ত্রী

    টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫