Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জ্বালানি সংকট না থাকলে দিনে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: শফিকুর রহমান

    এপ্রিল ১৭, ২০২৬

    ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জাতিসংঘ ও ইরানের

    এপ্রিল ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা

    এপ্রিল ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, April 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জ্বালানি সংকট না থাকলে দিনে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: শফিকুর রহমান
    রাজনীতি

    জ্বালানি সংকট না থাকলে দিনে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: শফিকুর রহমান

    By adminএপ্রিল ১৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে জ্বালানি সংকট না থাকলে প্রতিদিন ৬ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং কেন হচ্ছে-এ প্রশ্ন তুলেছেন ডা. শফিকুর রহমান। তিনি এ পরিস্থিতির জন্য সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করেন।

    শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জামায়াত আমির বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় সংসদ ও সংসদের বাইরে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত ছিল। কিন্তু সে ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না।

    তিনি অভিযোগ করেন, একদিকে বলা হচ্ছে দেশে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে কিছু অসাধু ব্যক্তি তেল মজুত করে চোরাইপথে বিক্রি করছে-এ ধরনের বক্তব্য সরকারের ব্যর্থতাকেই প্রকাশ করে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

    লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্বালানি সংকট না থাকলে প্রতিদিন ৬ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট কেন হচ্ছে?’—এ প্রশ্নের জবাব জনগণ জানতে চায়।

    এ সময় তিনি আরও বলেন, গণভোটের রায় উপেক্ষার মধ্য দিয়ে দেশে নতুন ধরনের কর্তৃত্ববাদী শাসনের সূচনা হয়েছে এবং ভবিষ্যতে তা আরও ভয়াবহ হতে পারে।

    তিনি বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে একটি নিরপেক্ষ বডি গঠনের জন্য অধ্যাদেশ জারি করা হলেও তা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এতে দলীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগের ফলে বিচারপতি খায়রুল হক, বিচারপতি শামসুদ্দিন মানিক এবং শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি এনায়েতুর রহিমের মতো ব্যক্তিত্ব তৈরি হয়েছে। এ ধরনের নিয়োগের কুফল দেশবাসী ভোগ করছে

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জাতিসংঘ ও ইরানের

    Related Posts

    ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জাতিসংঘ ও ইরানের

    এপ্রিল ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা

    এপ্রিল ১৭, ২০২৬

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

    এপ্রিল ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জ্বালানি সংকট না থাকলে দিনে ৬-১০ ঘণ্টা লোডশেডিং কেন: শফিকুর রহমান

    ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জাতিসংঘ ও ইরানের

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে বিএসইসির সভা

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫