Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
    জাতীয়

    জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    By adminজানুয়ারি ২১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণভবনে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি জাদুঘরে পৌঁছান।

    পরিদর্শনকালে ড. ইউনূস জাদুঘরে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের পেছনের ইতিহাস, আন্দোলনের ধারাবাহিকতা এবং শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনামলের বিভিন্ন চিত্র ঘুরে দেখেন।

    এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই শহিদদের রক্ত এখনও তাজা থাকতেই এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে, যা বিশ্বে একটি নজিরবিহীন দৃষ্টান্ত।

    জাদুঘর পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

    উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

    এছাড়া গুমের শিকার পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি, গুম থেকে ফেরত ভুক্তভোগী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারীর নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহও এ সময় উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপদ্মা সেতুতে টোল থেকে আয় ছাড়াল ৩ হাজার কোটি টাকা
    Next Article আরও দুই ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

    Related Posts

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫