Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

    এপ্রিল ১২, ২০২৬

    হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ইরানের, নিয়ন্ত্রণ দাবি তেহরানের

    এপ্রিল ১২, ২০২৬

    সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

    এপ্রিল ১২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘চাঁদাবাজসহ অপরাধীদের তালিকা তৈরির কাজ চলছে, যেকোনো সময় অভিযান’
    জাতীয়

    ‘চাঁদাবাজসহ অপরাধীদের তালিকা তৈরির কাজ চলছে, যেকোনো সময় অভিযান’

    By adminএপ্রিল ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সারা দেশে চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িতদের একটি ‘নিরপেক্ষ’ তালিকা তৈরির কাজ শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা প্রস্তুত শেষে এতে অন্তর্ভুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।

    শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

    তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ‘আনবায়াসড’ বা পক্ষপাতহীন তালিকা তৈরির কাজ চলছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকায় যারাই থাকবেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

    রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিরা তালিকায় থাকলে কী হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তৈরি করা হচ্ছে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে তালিকা প্রণয়ন শেষ করে মাঠে অভিযান শুরু করা হবে; প্রয়োজনে তাৎক্ষণিকভাবেও অভিযান শুরু হতে পারে।

    র‍্যাবের এই কর্মকর্তা বলেন, পরিবহন খাতে মহাসড়কভিত্তিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের অপরাধই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড়-সব স্তরের অপরাধীদের অন্তর্ভুক্ত করা হবে।

    ভুক্তভোগীরা অনেক সময় ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে চান না উল্লেখ করে তিনি বলেন, সে ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

    রাজধানীর কল্যাণপুরে একটি হাসপাতালের উদ্যোক্তার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি প্রথমে পুলিশের কাছে গেছে এবং তদন্ত চলছে। পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

    এ ছাড়া চট্টগ্রামে সাম্প্রতিক বড় ইয়াবা চালান আটকের বিষয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে আটক ব্যক্তিরা সাধারণত নিম্নস্তরের সদস্য। তবে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতা বা গডফাদারদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো চাপ রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, র‍্যাব বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো ধরনের বেআইনি চাপ নেই। তিনি জোর দিয়ে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়; অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৫০ হাজার লিটার তেল মজুদ, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
    Next Article সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সেই সিথী

    Related Posts

    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

    এপ্রিল ১২, ২০২৬

    হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ইরানের, নিয়ন্ত্রণ দাবি তেহরানের

    এপ্রিল ১২, ২০২৬

    সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

    এপ্রিল ১২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

    হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ইরানের, নিয়ন্ত্রণ দাবি তেহরানের

    সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

    বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫