Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
    অন্যান্য

    চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

    By ম্যাংগো টিভিনভেম্বর ৩০, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুততম সময়ে ছয় লেনে উন্নীত করার দাবিতে সাতকানিয়ায় অবরোধ কর্মসূচি পালন করছে ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’। রোববার সকাল ১০টা থেকে কেরানীহাট এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখায় পুরো রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    প্রতিদিনের দুর্ঘটনা, স্থায়ী যানজট ও অবকাঠামোগত সংকটের কারণে ‘মরণফাঁদ মহাসড়ক’ হিসেবে পরিচিত এই রাস্তাটির উন্নয়ন দাবিতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা একত্র হয়েছেন।

    আন্দোলনকারীরা জানান, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান—এই তিন জেলার কোটি মানুষের জীবনরেখা এই মহাসড়ক। বছরের পর বছর দুর্ঘটনা ও জনদুর্ভোগে হাজারো প্রাণহানি ঘটলেও প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি নেই।

    তাদের অভিযোগ, মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি দীর্ঘদিন ধরে অনুমোদন প্রক্রিয়ায় আটকে আছে। প্রশাসনিক ধীরগতি, রাজনৈতিক পরিবর্তন ও টেন্ডার জটিলতার কারণে কাজ এগোয়নি। স্মারকলিপি, মানববন্ধন, পথসভা—সব আয়োজনের পরও সুফল না পাওয়ায় এবার তারা শান্তিপূর্ণভাবে সড়কে নেমেছেন।

    আন্দোলনকারী সোলাইমান বাবুল বলেন, এটা শুধু সড়ক উন্নয়ন নয়—এটা দক্ষিণ চট্টগ্রামের বাঁচা-মরার বিষয়। আমরা আর অপেক্ষা করতে রাজি নই।

    রোববার সকাল থেকে কেরানীহাট ছাড়াও লোহাগাড়ার আমিরাবাদ ও চকরিয়ার মাতামুহুরি ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে অবরোধ পালন করছেন আন্দোলনকারীরা।

    কেরানীহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ নূরে-আলম সিদ্দিকী বলেন, ঘোষিত ব্লকেড কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ রয়েছে। কর্মসূচি শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশে রপ্তানি বন্ধ, সীমান্তে পচছে ভারতের ৩০ হাজার টন পেঁয়াজ
    Next Article ভোট দিতে নিবন্ধন করেছেন ৯২ হাজার প্রবাসী

    Related Posts

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬