Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গ্রামীণফোনের ফাইভজি রোমিং সেবা চালু, বিদেশেও মিলবে আল্ট্রা-ফাস্ট ইন্টারনেট
    বিজনেস

    গ্রামীণফোনের ফাইভজি রোমিং সেবা চালু, বিদেশেও মিলবে আল্ট্রা-ফাস্ট ইন্টারনেট

    By adminফেব্রুয়ারি ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করেছে। এর ফলে গ্রামীণফোন গ্রাহকরা বিদেশ ভ্রমণের সময়ও ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করে উপভোগ করতে পারবেন আল্ট্রা-ফাস্ট গতির ইন্টারনেট সেবা।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, ফাইভজি-উপযোগী স্মার্টফোন ও গ্রামীণফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা এখন বিদেশেও কোনো অতিরিক্ত খরচ বা নতুন প্যাক কিনতে না হয়েই বিদ্যমান রোমিং প্যাকের আওতায় ফাইভজি সেবা উপভোগ করতে পারবেন।

    বর্তমানে এই ফাইভজি রোমিং সেবা থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে চালু রয়েছে। পর্যায়ক্রমে আরও দেশকে এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

    ফাইভজি রোমিং সেবার ফলে গ্রাহকরা বিদেশে অবস্থানকালীন নির্বিঘ্ন ভিডিও স্ট্রিমিং, আরও স্বচ্ছ ভিডিও কল, দ্রুতগতির ডাউনলোড এবং স্বাচ্ছন্দ্যময় অনলাইন কাজের অভিজ্ঞতা পাবেন—যা প্রায় দেশের অভ্যন্তরে ব্যবহারের মতোই।

    গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ‘ফাইভজি রোমিং সেবা চালু গ্রামীণফোনের গ্রাহকদের বিশ্বমানের অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন। ব্যবসা, শিক্ষা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যাওয়া গ্রাহকদের জন্য এই সেবা নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে।’ তিনি আরও বলেন, উন্নত গতি, কম ল্যাটেন্সি এবং নির্ভরযোগ্য নেটওয়ার্ক পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে সংযুক্ত থাকার ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা করবে এই উদ্যোগ।

    গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, ফাইভজি রোমিং সেবা চালুর মাধ্যমে বিদেশে আরও দ্রুত, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য মোবাইল অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে। প্রযুক্তিগত অগ্রগতি ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে গ্রামীণফোনের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে এই সেবা।

    বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য পরবর্তী প্রজন্মের রোমিং সুবিধা প্রদানের মাধ্যমে ডিজিটাল জীবনধারা, বৈশ্বিক সংযোগ এবং টেলিযোগাযোগ উৎকর্ষতায় নতুন মানদণ্ড স্থাপন করছে গ্রামীণফোন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির
    Next Article বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫