Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গ্যালাক্সি এস২৬ সিরিজ লঞ্চের প্রস্তুতি চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই আসছে নতুন ফ্ল্যাগশিপ
    বিজ্ঞান ও প্রযুক্তি

    গ্যালাক্সি এস২৬ সিরিজ লঞ্চের প্রস্তুতি চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই আসছে নতুন ফ্ল্যাগশিপ

    By adminজানুয়ারি ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ সিরিজের লঞ্চের সম্ভাব্য তারিখ ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গ্যালাক্সি এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আল্ট্রা—এই তিনটি মডেল নিয়ে সিরিজটি উন্মোচন করা হতে পারে।

    টিপস্টার আইস ইউনিভার্স–এর তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এই সিরিজের লঞ্চ হবে। লঞ্চের পরদিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রি-অর্ডার শুরু হতে পারে, যা চলবে ৪ মার্চ পর্যন্ত। এরপর ৫ থেকে ১০ মার্চ প্রি-সেল এবং ১১ মার্চ ২০২৬ থেকে সব মডেলের ওপেন সেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস২৬ ও এস২৬ প্লাস মডেলে অঞ্চলভেদে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ অথবা এক্সিনোস ২৬০০ চিপসেট ব্যবহার করা হতে পারে। ডিভাইস দুটিতে ১২ জিবি র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৬ এবং ওয়ান ইউআই ৮.৫ থাকার সম্ভাবনা রয়েছে।
    এস২৬ মডেলে থাকতে পারে ৬.৩ ইঞ্চি, আর এস২৬ প্লাসে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, উভয় ক্ষেত্রেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট।

    ব্যাটারি হিসেবে এস২৬–এ ৪৩০০ এমএএইচ এবং এস২৬ প্লাসে ৪৯০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকার কথা বলা হয়েছে।

    অন্যদিকে, সিরিজের শীর্ষ মডেল গ্যালাক্সি এস২৬ আল্ট্রা–তে সব বাজারেই স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এতে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ অপশন থাকার সম্ভাবনা রয়েছে।

    গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলে থাকতে পারে ৬.৯ ইঞ্চি কিউএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫৫০০ এমএএইচ ব্যাটারি, যার সঙ্গে থাকবে ওয়্যার্ড, ওয়্যারলেস ও রিভার্স চার্জিং সুবিধা।

    তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে স্যামসাং নিশ্চিত করেনি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন করবে সরকার: বিডা চেয়ারম্যান
    Next Article ঢাকা ব্যাংক ও মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন, কেনিয়া কাপল ট্যুর জয়ের সুযোগ

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬