Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই
    রাজনীতি

    খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন নেই

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১৫, ২০২৫1 Min Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। একই সঙ্গে তাঁকে আপাতত বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তৈরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার অবস্থা আগের মতোই রয়েছে। সর্বশেষ মেডিকেল বোর্ড যে আপডেট দিয়েছিল, তার সঙ্গে বর্তমান অবস্থার কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। বড় ধরনের উন্নতি যেমন হয়নি, তেমনি অবনতিও ঘটেনি। তিনি এখনও সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

    তিনি আরও জানান, পরবর্তী কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেসব পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরবর্তী চিকিৎসা বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, খালেদা জিয়ার অবস্থায় কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সেটি উল্লেখযোগ্য নয়। তাঁর বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো নয়। ভ্রমণের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা তৈরি হলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দেশেই তাঁর চিকিৎসা চলবে।

    উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসলামী ব্যাংকে ‘জামান সিন্ডিকেট’ কেলেঙ্কারি: টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
    Next Article হাদিকে হত্যাচেষ্টা: অভিযুক্তরা অধরাই, উদ্বেগ বাড়ছে

    Related Posts

    ২ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

    এপ্রিল ৩০, ২০২৬

    বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা দাবি জামায়াতের

    এপ্রিল ৩০, ২০২৬

    যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫