Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    আগস্ট ৫, ২০২৬

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, সদস্য তালিকায় শিবা শানু-নওশাবাসহ যারা

    আগস্ট ৫, ২০২৬

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী বানিয়ে ৪৬ কোটি টাকা আত্মসাৎ: দুদকের মামলা
    Uncategorized

    কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী বানিয়ে ৪৬ কোটি টাকা আত্মসাৎ: দুদকের মামলা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী হিসেবে দেখিয়ে প্রায় ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনিসহ ৯৪ জনের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

    দুদকের অভিযোগ অনুযায়ী, গ্রামের সাধারণ কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের বিভিন্ন ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে তাদের নামে সাতটি চলতি হিসাব খোলা হয়। এসব হিসাব ব্যবহার করে ব্যাংক ঋণের নামে মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

    তদন্তে দেখা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিভিন্ন শাখায় মোহাম্মদ হোছনকে হোছন ট্রেডিং, নুরুল আলমকে কর্ণফুলী এম্পোরিয়াম, মোহাম্মদ জহির উদ্দিনকে জহির ইন্টারন্যাশনাল, মিজানুর রহমানকে ক্যাটস আই, শাহজাহানকে শাহ ট্রেডিং, মো. হারূনুর রশিদকে হারুন অ্যান্ড সন্স এবং অমিত মল্লিককে মল্লিক অ্যান্ড ব্রাদার্স-এর স্বত্বাধিকারী দেখিয়ে ঋণের অর্থ উত্তোলন করা হয়।

    মামলার আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ইউসিবিএলের সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহম্মেদ, সাবেক পরিচালক হাজী ইউনুছ আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, জুনিয়র অফিসার সারাবান তহুরা, এক্সিকিউটিভ অফিসার জেসমিন সুলতানা, এফএভিপি মোহাম্মদ জসীম উদ্দিন, জুনিয়র অফিসার ইমতিয়াজ মাহবুব, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হোসনি মোবারক জিকোসহ বিভিন্ন ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারী। মোট আসামির সংখ্যা ৯৪ জন, যাদের মধ্যে অনেকেই একাধিক মামলার আসামি।

    দুদক জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ব্যাংকের কিছু কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলে। এই সিন্ডিকেটের মাধ্যমে ঋণের অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে তা পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

    দুদক বলছে, মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভোট ডাকাতি আর না হওয়ার ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
    Next Article ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

    Related Posts

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে মুখ খুলল ভারত সরকার

    আগস্ট ৪, ২০২৬

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, সদস্য তালিকায় শিবা শানু-নওশাবাসহ যারা

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬