Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও ৯ মাসের সন্তানকে পাশাপাশি দাফন
    সারাদেশ

    কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও ৯ মাসের সন্তানকে পাশাপাশি দাফন

    By adminজানুয়ারি ২৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাগেরহাটে পারিবারিক কবরস্থানে কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসানের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফকে পাশাপাশি দাফন করা হয়েছে।

    শনিবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়ির কবরস্থানে মা-ছেলেকে দাফন করা হয়। এর আগে রাত ১১টা ২০ মিনিটে স্থানীয় ঈদগাহ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

    এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার স্বামীর বাড়ি থেকে মা ও সন্তানের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ জেলা হাসপাতালে সংরক্ষণ করা হয়। শনিবার বিকেলে মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলে সেখানে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন কারাবন্দী জুয়েল হাসান। মানবিক কারণে কারাফটকে জুয়েলের পরিবারের ছয় সদস্যকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

    পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে জুয়েল ও কানিজের বিয়ে হয়। সন্তানের জন্মের আগেই জুয়েল কারাগারে যান।

    নিহত সুবর্ণার ভাই মো. শুভ বলেন, ‘স্বামী কারাবন্দী থাকায় আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও তদন্ত করে দেখা দরকার।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

    জুয়েল বর্তমানে যশোর জেলা কারাগারে বন্দী। স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে তার প্যারোল মঞ্জুর না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, জেলা প্রশাসক বা জেল সুপারের অনুমতি ছাড়া বন্দী স্থানান্তর সম্ভব নয়। তবে মানবিক দিক বিবেচনায় মরদেহ দেখার ক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করেছে।

    জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে জুয়েল আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে একাধিক মামলায় তিনি কারাবন্দী রয়েছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাফ নারী ফুটসালে বাংলাদেশের সাফল্যে প্রধান উপদেষ্টার অভিনন্দন
    Next Article নিরাপত্তা ঝুঁকির কারণেই ভারতে খেলতে যায়নি বাংলাদেশ: বিসিবি

    Related Posts

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬