Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    এপ্রিল ১৫, ২০২৬

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    এপ্রিল ১৫, ২০২৬

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    এপ্রিল ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 16
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এস২৬ আলট্রা নিয়ে ক্রেতাদের উচ্ছ্বাস, প্রি-অর্ডারে তিনগুণ সাড়া পেল স্যামসাং
    বিজ্ঞান ও প্রযুক্তি

    এস২৬ আলট্রা নিয়ে ক্রেতাদের উচ্ছ্বাস, প্রি-অর্ডারে তিনগুণ সাড়া পেল স্যামসাং

    By adminএপ্রিল ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস২৬ আলট্রা ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রি-অর্ডারের সব ব্যাচ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, যা আগের মডেল গ্যালাক্সি এস২৫ আলট্রা-এর তুলনায় প্রায় তিনগুণ বেশি সাড়া পাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রি-অর্ডার করা সব ডিভাইস আগামী ২০ এপ্রিলের মধ্যে গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে।

    গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববাজারে উন্মোচনের পর থেকেই সিরিজটি নিয়ে দেশীয় ক্রেতাদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। ২ মার্চ দেশে প্রি-অর্ডার শুরুর সঙ্গে গ্রাহকদের জন্য মেমোরি আপগ্রেড ও সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেওয়া হয়, যা বিক্রি বাড়াতে বড় ভূমিকা রাখে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সব স্টক শেষ হয়ে যায়।

    গ্যালাক্সি এস২৬ সিরিজে রয়েছে তিনটি মডেল—এস২৬, এস২৬ প্লাস এবং এস২৬ আলট্রা। উন্নত পারফরম্যান্স, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার এবং আকর্ষণীয় নকশার কারণে সিরিজটি ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। এর মধ্যে শক্তিশালী হার্ডওয়্যার ও প্রিমিয়াম ডিজাইনের কারণে এস২৬ আলট্রা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

    বর্তমানে দেশের বাজারে এস২৬ আলট্রা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা এবং ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) পাওয়া যাচ্ছে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায় এবং এস২৬ (১২/২৫৬ জিবি) পাওয়া যাচ্ছে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।

    গ্রাহকদের জন্য কেনাকাটা সহজ করতে অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধাও দিচ্ছে স্যামসাং।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ চালু করল প্রাইম ব্যাংক
    Next Article বিএসইসি কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, সাময়িক বরখাস্ত

    Related Posts

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    এপ্রিল ১৫, ২০২৬

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    এপ্রিল ১৫, ২০২৬

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    এপ্রিল ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫