Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এনসিপি নেতাকে হত্যার হুমকি-‘নির্বাচনের আগেই গুলি করা হবে’
    রাজনীতি

    এনসিপি নেতাকে হত্যার হুমকি-‘নির্বাচনের আগেই গুলি করা হবে’

    By adminফেব্রুয়ারি ২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় তাকে এ হুমকি দেওয়া হয়।

    সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন জয়নাল আবেদীন শিশির নিজেই।

    পোস্টে তিনি জানান, হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় লেখা হয়েছে, ‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে। এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’

    হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন এনসিপির এই নেতা।

    জয়নাল আবেদীন শিশির আরও লেখেন, ওই নম্বর থেকে তাকে অনলাইন ও অফলাইনে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি পোস্টে বলেন, ‘হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি।’

    পোস্টে তিনি ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে লেখেন, ‘জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া কি জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয়? ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামবো না-ইনশাআল্লাহ।’

    এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসহিংসতা বনাম প্রাণহানি: তিন নির্বাচনের পরিসংখ্যানে কী দেখা যায়
    Next Article নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

    Related Posts

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬