বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক শীর্ষ নেতা ও কর্মী ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এছাড়া আরও অনেকে এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন-আয়মান রাহাত, হাসান তানভীর, তানভীর আহম্মেদ কল্লোল, এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মো. জসীম উদ্দীন, মো. মোশারফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌফিক মাহমুদ, ফারহানা শারমিন সূচি, সাজ্জাদ সাব্বির, মো. রায়হানুল ইসলাম, আবদুল আজিজ ভূঁইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, সোয়েব হাসান রায়ান, মো. সোয়েব হাসান, মুরাদ হোসেন, আবু সাঈদ মোহাম্মদ নোমান, ফায়াজ শাহেদ, মো. ইমাম উদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত-ই-রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমীদ, মো. শামীম, বদরে আলম শাহীন, মো. নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহীদুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রাকিবুল ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সাদাফ মুহতাসিম প্রান্তিক (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়), মহিউদ্দিন হাসান, মো. নুরুল হাসান ও আল মাহমুদ।

নাহিদ ইসলাম বলেন, নতুন যোগদানকারীদের বড় অংশ আগে আপ বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও স্বতন্ত্রভাবে এনসিপিতে যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘কেউ ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ— যে সংগঠন থেকেই আসুক না কেন, এনসিপিতে যোগ দেওয়ার পর তাদের পরিচয় হবে একটাই— এনসিপির কর্মী। তবে ফ্যাসিবাদ, গণহত্যা, দুর্নীতি বা সন্ত্রাসে জড়িত কেউ এই দলে জায়গা পাবে না।’

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version