দান-সদকা, যাকাত প্রদানে সুবিধা এবং ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডো নতুন ‘ডিজিটাল দানবক্স’ সেবা চালু করেছে।

রোববার (৮ মার্চ) এই সেবা উদ্বোধন করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, শরীয়াহ কমিটির সদস্য ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ, হাফেজ মুফতি সাইফুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানব সম্পদ কর্মকর্তা ফয়সল আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, আল আমিন ইসলামিক উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর রানা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, সম্পূর্ণ শরীয়াহভিত্তিতে পরিচালিত আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানের নামে ব্যাংকের বিভিন্ন শাখায় অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে কিউআর কোড তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা যেকোনো ব্যাংকের অ্যাপ বা মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে সহজেই অর্থ প্রদান করতে পারবেন। প্রদত্ত অর্থ সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা হবে।

ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “ডিজিটাল দানবক্সের মাধ্যমে সাধারণ মানুষ সহজ, নিরাপদ ও স্বচ্ছভাবে দান-সদকা দিতে পারবেন। এটি নগদবিহীন লেনদেন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আর্থিক অন্তর্ভুক্তি ও সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে।”

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version