বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে এবার গণভোট অনুষ্ঠিত হবে না। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে গণভোট হবে না কারণ ফলাফলে কোনো প্রভাব নেই। বগুড়া-৬ আসনে গণভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বডিওর্ন ক্যামেরা থাকবে, তবে তা রিটার্নিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী ব্যবহার করা হবে। পাশাপাশি, দুই আসনেই পোস্টাল ভোট নেওয়া হবে এবং ফলাফল দ্রুত প্রকাশ করা হবে। ইসি রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়িত্বশীল আচরণের প্রত্যাশা করেছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট বাতিল করা হয়েছিল। পরে তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version