Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » একটা লাশ পড়লে আমরাও লাশ নেব-দোসরদের হুঁশিয়ারি মাহফুজ আলমের
    মাল্টিমিডিয়া

    একটা লাশ পড়লে আমরাও লাশ নেব-দোসরদের হুঁশিয়ারি মাহফুজ আলমের

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারত ও ভারতীয় দোসরদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরাও লাশ নেব। কোনো সুশীলতা করে লাভ নেই। অনেক ধৈর্য হয়েছে।’

    সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

    মাহফুজ আলম বলেন, ‘আমাদের অনিরাপদ করা হলে বাংলাদেশে ভারত ও ভিনদেশের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদে থাকতে দেওয়া হবে না।’

    তিনি আরও বলেন, ‘আমাদের হাতে যখন এই মুজিববাদী, আওয়ামী লীগ ও ১৪ দলীয় সন্ত্রাসীদের ঘাঁটি ভেঙে দেওয়ার সক্ষমতা ছিল, তখন নিজেদের সংযমের কারণেই আজ তারা হামলার সাহস পেয়েছে। যদি ক্ষমা করে ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা করছি—আর ক্ষমা করা হবে না।’

    দেশের রাজনৈতিক লড়াই প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘কিছু মানুষ দেশের ভেতরের রাজনৈতিক লড়াই দেশের বাইরে নিয়ে গেছে। তাদের হুঁশিয়ার করতে চাই—মুক্তির লড়াইও প্রয়োজনে দেশের বাইরে যাবে।’

    আইনগত বিচার প্রক্রিয়া নিয়েও তিনি বক্তব্য দেন। বলেন, ‘আমরা বলেছি, আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার হোক। কিন্তু একদিকে বিচার চলবে, অন্যদিকে আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ভারতে পালিয়ে গিয়ে সন্ত্রাস চালাবে—এটা আমরা মেনে নেব না।’

    সমাবেশে মাহফুজ আলম আরও বলেন, ‘বাংলাদেশে যারা ভারত ও ভিনদেশিদের স্বার্থ রক্ষা করবে, তাদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। আমরা যদি নিরাপদ না থাকি, আমাদের শত্রুরাও নিরাপদ থাকবে না।’

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের সহযোগী গ্রেপ্তার
    Next Article প্রতিপক্ষ আরও সংগঠিত, পেছন দিক থেকে আঘাত করছে: উপদেষ্টা রিজওয়ানা

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬