ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির টেলার বিভাগ কাস্টমার সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত মঙ্গলবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার

বিভাগ: টেলার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং এএমএল নিয়মকানুন এবং মানি লন্ডারিং সংক্রান্ত নির্দেশাবলীতে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুল টাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ৩৬,০০০ থেকে ৪৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://www.ebl.com.bd/

আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৬
www.ebl.com.bd

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version