Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইরান সবকিছু হারিয়েছে, স্থল অভিযান সময়ের অপচয়: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরান সবকিছু হারিয়েছে, স্থল অভিযান সময়ের অপচয়: ট্রাম্প

    By adminমার্চ ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানে চালানো ইসরায়েল-মার্কিন যৌথ হামলার পর ‘এন্ড গেম’ নামের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের স্থল অভিযান নিয়ে কথা বলা সময়ের অপচয়, কারণ ইরান ইতোমধ্যেই তার সামরিক সক্ষমতার প্রায় সবকিছু হারিয়ে ফেলেছে।

    মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, স্থল অভিযান নিয়ে কথা বলা সময়ের অপচয়। তারা (ইরান) সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। হারানোর মতো আর কিছুই তাদের অবশিষ্ট নেই।

    এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, মার্কিন বা ইসরায়েলি বাহিনী যদি ইরানে স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে তা হবে একটি বিশাল বিপর্যয়। তিনি দাবি করেন, ইরান সেই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত এবং তারা অপেক্ষা করছে।

    ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা ইরানে গিয়ে সবকিছু পরিষ্কার করে দিতে চাই। আমরা এমন কাউকে চাই না যে পুনর্গঠন করতে ১০ বছর সময় নেবে। আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের নজরে এমন কিছু মানুষ আছেন যারা এই কাজটি খুব ভালোভাবে করতে পারবেন। তবে তিনি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি।

    মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী, গত কয়েক দিনের অভিযানে ইরানের ৩০টিরও বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বি-২ বোম্বারের হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে।

    এদিকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ৯৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে মিনাবের একটি স্কুলে হামলার ঘটনায় ১৬৮ ছাত্রী নিহতের ঘটনাও রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতুরাগে বাসায় ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের ১০ জন দগ্ধ
    Next Article বাজারে সবজিতে স্বস্তি, মুরগি-মসলায় বাড়তি চাপ

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬