Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, সদস্য তালিকায় শিবা শানু-নওশাবাসহ যারা

    আগস্ট ৫, ২০২৬

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট ৫, ২০২৬

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হবে: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হবে: ট্রাম্প

    By ম্যাঙ্গোটিভি ডেস্কমার্চ ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করা হবে।

    রোববার (৮ মার্চ) স্থানীয় সময় এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত হবে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। সঠিক সময় হলে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানান ট্রাম্প। এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

    তবে তিনি ইঙ্গিত দেন, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারই থাকবে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের ফলে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

    ট্রাম্প বলেন, ইরান ইসরায়েলসহ আশপাশের দেশগুলো ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে তাদের শক্তিকে বড় ধাক্কা দিয়েছে।

    এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

    অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করেছে। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে।

    এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের নতুন নেতা যুক্তরাষ্ট্রের অনুমোদন না পেলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। তবে মোজতবা খামেনির নির্বাচনের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

    এদিকে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার প্রসঙ্গ তুলে তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগকে উদ্দেশ করে বলেন, নেতানিয়াহুকে দ্রুত ক্ষমা করা উচিত, যাতে তিনি পুরোপুরি যুদ্ধ পরিচালনায় মনোযোগ দিতে পারেন। হারজোগের কার্যালয় জানিয়েছে, ক্ষমা দেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে এবং ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আইনের শাসন অনুসরণ করে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমধ্যপ্রাচ্যের চার রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
    Next Article রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

    Related Posts

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, সদস্য তালিকায় শিবা শানু-নওশাবাসহ যারা

    আগস্ট ৫, ২০২৬

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট ৫, ২০২৬

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, সদস্য তালিকায় শিবা শানু-নওশাবাসহ যারা

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬