Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আল মাহমুদ-এর মৃত্যুবার্ষিকী আজ, বাংলা একাডেমিতে স্মরণসভা
    জাতীয়

    আল মাহমুদ-এর মৃত্যুবার্ষিকী আজ, বাংলা একাডেমিতে স্মরণসভা

    By adminফেব্রুয়ারি ১৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও ‘সোনালী কাবিন’-এর স্রষ্টা আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৫ ফেব্রুয়ারি)। ২০১৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে তিনি বাংলা কবিতায় যুক্ত করেন নতুন ভাষা, স্বতন্ত্র আঙ্গিক ও গভীর জীবনবোধ।

    মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় বাংলা একাডেমির ‘আল মাহমুদ কর্নার’-এ এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন ও কবির অনুরাগীরা অংশ নেবেন। সভায় তাঁর জীবন, সাহিত্যকর্ম ও সামগ্রিক অবদান নিয়ে আলোচনা করা হবে।

    ১৯৫০-এর দশকে ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসনের বৈষম্য ও শোষণের বিরুদ্ধে আল মাহমুদের কলম ছিল উচ্চকিত। লোকজ ঐতিহ্য, গ্রামীণ জনজীবনের অন্তর্লীন চেতনা ও স্বতন্ত্র বাকভঙ্গির মাধ্যমে তিনি আধুনিক বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন। তাঁর রচনায় রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং মানুষের অধিকারের প্রশ্ন সুস্পষ্টভাবে উঠে এসেছে।

    পেশাগত জীবনে সাংবাদিকতাসহ নানা ক্ষেত্রে সম্পৃক্ত থাকা এই কবি তাঁর সৃজনশীল অবদানের জন্য একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মানে ভূষিত হন। তাঁর কালজয়ী সৃষ্টি নতুন প্রজন্মের কবি-সাহিত্যিকদের কাছে আজও অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleলাইসেন্স না দেওয়ায় বহু লোক নাখোশ হয়েছে,লাইসেন্স দুর্নীতির প্রধান উৎস: তৈয়্যব
    Next Article অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা অবজারভেশনে তানিয়া বৃষ্টি

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫