আরও ১৪টি জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর ফলে দুই দফায় মোট ৫৬টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো।
মঙ্গলবার (৩১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
নতুন করে যেসব জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো-ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকায় ইয়াছিন ফেরদৌস মোরাদ, নীলফামারীতে মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় জহুরুল ইসলাম, নড়াইলে মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে সিরাজুল হক এবং গাজীপুরে চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, ফরিদপুরে আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জে আহমেদ আলী, চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিম এবং ফেনীতে অধ্যাপক এম এ খালেক প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে গত ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।
ম্যাংগোটিভি /আরএইচ
