Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আইসিটি উদ্যোক্তাদের নিয়ে যাত্রা শুরু করলো ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’
    বিজ্ঞান ও প্রযুক্তি

    আইসিটি উদ্যোক্তাদের নিয়ে যাত্রা শুরু করলো ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’

    By adminফেব্রুয়ারি ১৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী দেশের টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত কয়েকটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত এবং পাঁচ সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ এ কমিটি অনুমোদন করা হয়।

    নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে ফোরামকে একটি স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

    কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এ কে এম ওয়াহিদুজ্জামানসহ একাধিক বিশিষ্ট উপদেষ্টা। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন কামাল জেমস।

    প্রধান উপদেষ্টা এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, ‘দেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে জাতীয়তাবাদী পেশাজীবীদের সমন্বয়ে একটি শক্তিশালী থিংক-ট্যাঙ্ক ও নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এই ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা নীতি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জাতীয় অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।’

    নতুন এ ফোরামের সভাপতি হিসেবে প্রকৌশলী রাফেল কবির বলেন, ‘দেশের আইসিটি খাতের জাতীয়তাবাদী চিন্তার উদ্যোক্তা ও পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই ফোরাম। আমরা প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নীতিনির্ধারণে গঠনমূলক প্রস্তাব এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে চাই। আগামী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ আমাদের প্রথম অগ্রাধিকার।’

    সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস বলেন, ‘জাতীয় উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে আইসিটি খাতের ভূমিকা আরও শক্তিশালী করতে এই ফোরাম কাজ করবে। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি উদ্যোক্তা, পেশাজীবী ও তরুণদের একত্রিত করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করা হবে।’

    এই জাতীয়তাবাদী আইসিটি ফোরামের মাধ্যমে দল থেকে সরকারের সাথে আইসিটি খাতের পলিসি প্রনয়নের ক্ষেত্রে মতামতসহ বিভিন্নভাবে একটি সুসংগঠিত ও সক্রিয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রত্যাশা করা হচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো : নতুন মন্ত্রিপরিষদ সচিব
    Next Article মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও টি.কে. গ্রুপের ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫