Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আইপিও কাঠামো শক্তিশালী করতে আইসিএসবি’র উদ্যোগ, নতুন বিধিমালার প্রভাব নিয়ে সেমিনার
    বিজনেস

    আইপিও কাঠামো শক্তিশালী করতে আইসিএসবি’র উদ্যোগ, নতুন বিধিমালার প্রভাব নিয়ে সেমিনার

    By adminফেব্রুয়ারি ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ এবং বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

    গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালক মিনহাজ মান্নান ইমন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ইফতেখার আলম এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সহ-সভাপতি মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম।

    সেমিনারের উদ্বোধনী বক্তব্যে আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে এ ধরনের সেমিনারের গুরুত্ব তুলে ধরেন। তিনি ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ হালনাগাদের জন্য বিএসইসি’র উদ্যোগের প্রশংসা করেন।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার ও ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস। তিনি নতুন বিধিমালার আওতায় অনুমোদন কাঠামোর শক্তিশালীকরণ, উন্নত মূল্যায়ন পদ্ধতি, এক্সচেঞ্জ-নেতৃত্বাধীন পর্যালোচনা ব্যবস্থা এবং বিনিয়োগকারী সুরক্ষা জোরদারের বিভিন্ন দিক তুলে ধরেন। তার মতে, এসব সংস্কার আইপিও বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

    আইসিএসবি’র কাউন্সিল সদস্য এম নূরুল আলম এফসিএস প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন। আলোচনায় অংশ নিয়ে অতিথিবৃন্দ সাম্প্রতিক নিয়ন্ত্রক সংস্কার, কমপ্লায়েন্স এবং এক্সচেঞ্জের ক্ষমতায়ন বিষয়ে মতামত তুলে ধরেন। তারা নতুন বিধিমালা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

    প্রধান অতিথি মো. সাইফুদ্দিন, সিএফএ বলেন, বিধিমালার সাম্প্রতিক পরিবর্তনগুলো একটি স্বচ্ছ, ন্যায্য ও দক্ষ আইপিও কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে। তিনি শক্তিশালী এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ, ডিজিটাল প্রক্রিয়া এবং কার্যকর ডিউ ডিলিজেন্স ব্যবস্থার কথা উল্লেখ করেন।

    অনুষ্ঠানে আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম এফসিএস, ট্রেজারার মো. মিজানুর রহমান এফসিএসসহ কাউন্সিল সদস্যরা এবং সরকারি কর্মকর্তা, পেশাজীবী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

    সবশেষে আইসিএসবি’র সেমিনার ও কনফারেন্স উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ শওকত ইকবাল এফসিএস ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান
    Next Article সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫