Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নতুন আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
    আইন ও বিচার

    নতুন আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

    রোববার (২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

    এর আগে সকাল ৮টার দিকে নবনিযুক্ত আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে উপস্থিত হন। আনুষ্ঠানিকতা শেষে অ্যাটর্নি জেনারেল তাদের নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। সেখানে নতুন আইন কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

    মতবিনিময়কালে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রত্যেক আইন কর্মকর্তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা এক নয়। যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা রয়েছে, সেই দক্ষতা কাজে লাগিয়ে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ‘দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব।’

    রুহুল কুদ্দুস কাজল বলেন, দেশের মানুষ চায়-যেকোনো প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সততা, কর্মদক্ষতা, জাতীয়তাবাদী চেতনা ও দেশপ্রেমকে গুরুত্ব দেওয়া হোক। তার বিশ্বাস, সরকার ও রাষ্ট্রপতি এসব বিষয় বিবেচনা করেই নতুন আইন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন।

    তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দায়িত্ব শুধু সরকারের পক্ষে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের প্রতিটি নাগরিক এই কার্যালয়ের সেবাগ্রহীতা।

    ‘সরকারই আমাদের একমাত্র ক্লায়েন্ট নয়, ‘বাংলাদেশের প্রতিটি মানুষই আমাদের ক্লায়েন্ট। জনগণের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই’-বলেন অ্যাটর্নি জেনারেল।

    নতুন আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে একাংশের অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, এত বড় একটি দপ্তরে সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মোট ৩৩৭ জন আইন কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে সেই সংখ্যা কমেছে। বর্তমান সরকার ও রাষ্ট্রপতি প্রয়োজন অনুযায়ী ডিএজি ও এএজি নিয়োগ দিয়েছেন।

    এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন আইন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি জানায়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভৌগোলিক সীমাবদ্ধতায় আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ: মহাসচিব
    Next Article ঢাকার চারপাশের নৌপথ সচল করার সিদ্ধান্ত, চলবে বেসরকারি ওয়াটার বাসও

    Related Posts

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬