Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আইআরজিসির কমান্ড সেন্টার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
    আন্তর্জাতিক

    আইআরজিসির কমান্ড সেন্টার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    By adminমার্চ ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক হামলা চতুর্থ দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করেছে। তবে এসব দাবির পক্ষে এখনো কোনো স্বাধীন প্রমাণ প্রকাশ করা হয়নি।

    মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, তারা আইআরজিসির কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম বলেছে, ইরানি শাসনের পক্ষ থেকে আসা সম্ভাব্য হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

    এর আগে সোমবার সেন্টকম দাবি করে, ইরানে এক হাজার ২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং ১১টি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে।

    মার্কিন বাহিনীর তথ্যমতে, ইরানের পাল্টা হামলায় কুয়েতে ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সময়ে কুয়েত ভুলবশত তিনটি মার্কিন এফ–১৫ই যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে জানানো হয়। বিমানের ছয়জন ক্রু নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, বুশেহর প্রদেশের জাম ও দির শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আইআরজিসির বিমান ও নৌবাহিনীর অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন।

    এদিকে তেহরানে মঙ্গলবার ভোর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র অ্যাভিচায় আদ্রায়ী বলেন, ইসরায়েলি বিমানবাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রাডার ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র লঞ্চার পরিচালনাকারী ইরানি সেনাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি।

    সংঘাতের আরেক ফ্রন্টে লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবস্থান। সোমবার বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৫২ জন নিহত ও ১৫৪ জন আহত হয়েছেন।

    অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে।

    চলমান সংঘাতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি স্কুল, হাসপাতালসহ বেসামরিক স্থাপনায় হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এবং সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

    ইরানি কর্মকর্তাদের দাবি, মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অন্তত ১৬৫ জন স্কুলছাত্রী ও কর্মী নিহত হয়েছেন। এছাড়া দেশজুড়ে অন্তত নয়টি হাসপাতাল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
    Next Article গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ ও স্যাটেলাইট ভূকেন্দ্র পরিদর্শন করলেন মন্ত্রী

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫