Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির
    রাজনীতি

    অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির

    By adminফেব্রুয়ারি ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি ভোগ করতে হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালেও তার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম থাকবে না-এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি দেওয়া হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালেও তার ক্ষেত্রেও সমানভাবে আইন কার্যকর করা হবে। আমরা বাংলাদেশে একটি ন্যায্যবিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না।’

    তিনি আরও বলেন, এই বিচারব্যবস্থা সবার জন্য প্রযোজ্য হবে-মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ দেশের সব ধর্মের মানুষের জন্য।

    ন্যায্যবিচার প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘চাঁদাবাজির সব পথ বন্ধ করে দেওয়া হবে। যারা চাঁদাবাজিতে জড়িত, তাদের আইনের আওতায় এনে দেশ গড়ার কাজে নিয়োজিত করা হবে। একইভাবে দুর্নীতিবাজদেরও আর দুর্নীতি করার সুযোগ থাকবে না।’

    তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রসঙ্গ টেনে বলেন, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দেশপ্রেমিক, তবে সবাই একরকম নন। ‘এখনই আমাদের নিয়ত ঠিক করতে হবে-প্রয়োজনে জীবন দেবো, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেবো না,’ বলেন তিনি।

    ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছর ধরে জনগণ শাসন ও অশাসনের চক্র দেখে এসেছে। এতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। ‘দেশের মানুষ এখন পরিবর্তন চায়। পুরোনো, পচে যাওয়া রাজনৈতিক ধাঁচ আর কেউ দেখতে চায় না,’ যোগ করেন তিনি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশে প্রথমবার পাইলট প্রকল্পে কার্ডবিহীন কিস্তি সুবিধা দেবে পামপে
    Next Article সেনাপ্রধানের ঢাকা ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    আদ্-দ্বীন হাসপাতালের ৭৬ রোগীকে নিয়ে অনিশ্চয়তা, অসহায় স্বজনরা

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬