Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘অনির্দিষ্টকাল’ ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    ‘অনির্দিষ্টকাল’ ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

    By adminজানুয়ারি ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। শুধু তাই নয়, তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যয় হবে, সেই সিদ্ধান্তও নেবে যুক্তরাষ্ট্র। এসব অর্থ দিয়ে মূলত মার্কিন পণ্য কেনার শর্ত আরোপ করা হয়েছে।

    মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার তেল ইতোমধ্যে বৈশ্বিক বাজারে বিক্রি শুরু হয়েছে। এসব বিক্রি থেকে অর্জিত অর্থ প্রথমে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পরবর্তীতে এই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের ‘কল্যাণে’ ব্যয় করা হবে বলে জানানো হলেও, ব্যয়ের সুনির্দিষ্ট খাত বা পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

    বিভাগটি আরও জানায়, প্রায় ২০০ কোটি মার্কিন ডলার মূল্যের ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এটি অনির্দিষ্টকালের জন্য চলবে।

    এর পরপরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, নতুন এই তেল চুক্তি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ভেনেজুয়েলা এখন থেকে শুধু ‘মার্কিন তৈরি পণ্য’ কিনবে। এসব পণ্যের মধ্যে থাকবে কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত যন্ত্রপাতি।

    গত শনিবার (৩ জানুয়ারি) মাদুরোকে আটক করার পর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠলেও ট্রাম্প প্রশাসন জানায়, তারা ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে কারাকাস ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভেনেজুয়েলার তেল বিক্রিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তিন ধাপের একটি পরিকল্পনা গ্রহণ করেছে। প্রথম ধাপে তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। দ্বিতীয় ধাপে মার্কিন ও অন্যান্য আন্তর্জাতিক কোম্পানি ভেনেজুয়েলার বাজারে প্রবেশ করবে এবং রাজনৈতিক পুনর্মিলন প্রক্রিয়া শুরু হবে। তৃতীয় ধাপে দেশটিতে রাজনৈতিক উত্তরণ ঘটানোর লক্ষ্য রয়েছে।

    এদিকে, মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেও দেশটির রাজনৈতিক পরিস্থিতি এখনো অস্থির রয়েছে।

    আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার সামরিক বাহিনীর অবস্থান পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ বাহিনীর হাতে দেশটির উল্লেখযোগ্য রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা রয়েছে।

    সূত্র: আল-জাজিরা

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজবি জকসু: ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের বিজয়
    Next Article বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫