Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

    আগস্ট ৫, ২০২৬

    স্টার্টআপ বাংলাদেশের প্রথম সফল এক্সিট, মাইলফলক গড়ল পালসটেক

    আগস্ট ৫, ২০২৬

    আরেকটি অনিবার্য বিপ্লব আসন্ন মনে হচ্ছে: জামায়াত আমির

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ২০২৬ বিশ্বকাপই রোনালদোর শেষ, বিদায়ের ঘোষণা পর্তুগিজ তারকার
    খেলা

    ২০২৬ বিশ্বকাপই রোনালদোর শেষ, বিদায়ের ঘোষণা পর্তুগিজ তারকার

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ১২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপই হবে তাঁর শেষ আসর। ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা জানিয়েছেন, ফুটবল বিশ্বমঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে।

    এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘অবশ্যই আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। তখন আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি, বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে।’

    রোনালদো আরও বলেন, ‘সত্যি বলতে, হয়তো আরও এক থেকে দুই বছর খেলব। এখনো আমি খেলার মধ্যে আছি, ফিট আছি এবং ফুটবল উপভোগ করছি।’

    সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে বর্তমানে খেলছেন রোনালদো। ইউরোপ ছাড়ার পরও তাঁর পারফরম্যান্সে তেমন ছেদ পড়েনি। মাঠে এখনো জ্বলে উঠছেন গোলের ফুলঝুরি নিয়ে।

    ২০০৬ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া রোনালদো এর আগে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আসরটি হবে তাঁর ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ।

    এখন পর্যন্ত রোনালদো ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে ৯৫০টিরও বেশি গোল করেছেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা বলেন, ‘ফুটবল আমার জীবনের ভালোবাসা, কিন্তু সব কিছুরই একটা শেষ আছে। আমি চাই সুন্দরভাবে বিদায় নিতে।’

    আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে পর্তুগাল। এরপর রোনালদোর শেষ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে পূর্ণোদ্যমে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএকীভূত পাঁচ ইসলামী ব্যাংকের মূলধন ‘শূন্য’ ঘোষণা কঠোর সিদ্ধান্ত: বিএমবিএ
    Next Article মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে মধ্যরাতে পেট্রোল বোমা হামলা, ভিডিও ভাইরাল

    Related Posts

    ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

    আগস্ট ৫, ২০২৬

    স্টার্টআপ বাংলাদেশের প্রথম সফল এক্সিট, মাইলফলক গড়ল পালসটেক

    আগস্ট ৫, ২০২৬

    আরেকটি অনিবার্য বিপ্লব আসন্ন মনে হচ্ছে: জামায়াত আমির

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

    স্টার্টআপ বাংলাদেশের প্রথম সফল এক্সিট, মাইলফলক গড়ল পালসটেক

    আরেকটি অনিবার্য বিপ্লব আসন্ন মনে হচ্ছে: জামায়াত আমির

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬