Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ১৬ ঘণ্টায় ৭ জেলা সফর, কৃষক কার্ড থেকে কর্মসংস্থান-একগুচ্ছ অঙ্গীকার তারেক রহমানের
    রাজনীতি

    ১৬ ঘণ্টায় ৭ জেলা সফর, কৃষক কার্ড থেকে কর্মসংস্থান-একগুচ্ছ অঙ্গীকার তারেক রহমানের

    By adminজানুয়ারি ২৩, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে শুরু করে সাত জেলায় টানা নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথম দিনের প্রচারণা শেষে ভোররাতে ঢাকায় ফিরে যান তিনি।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্যের মাধ্যমে প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোট সাতটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি। শেষ সমাবেশ শেষে রাত ৪টার কিছু পর ঢাকার উদ্দেশে রওনা হন।

    নির্বাচনী সমাবেশগুলোতে তারেক রহমান ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতায় থাকা প্রার্থীদের প্রতীকেও ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন কার্যক্রম জোরদার করা হবে, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে।

    দীর্ঘ সময় নেতাকর্মীদের অপেক্ষা করাতে হওয়ায় কয়েকটি সমাবেশে দুঃখও প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিলেট থেকে শুরু করে প্রায় ১৬ ঘণ্টার টানা সফরে সাতটি নির্বাচনী সমাবেশ শেষে ভোররাতে নিজ বাসায় ফিরেছেন তারেক রহমান। তিনি আরও জানান, শুক্রবার ঢাকা-১৭ আসনের ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশের সব টেক্সটাইল মিল ১ ফেব্রুয়ারি থেকে বন্ধের ঘোষণা
    Next Article মাহফিল থেকে বাড়ি ফেরার পথে কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫