Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

    আগস্ট ৩, ২০২৬

    নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দম্পতি

    আগস্ট ৩, ২০২৬

    তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে ৫ জেলা

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খুন: আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীর নির্দেশ, গ্রেপ্তার ১
    জাতীয়

    স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খুন: আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীর নির্দেশ, গ্রেপ্তার ১

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ২৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

    তিনি বলেন, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    ডিবির এই কর্মকর্তা জানান, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে বিদেশে অবস্থানরত বিনাশের নির্দেশে শুটার রহিম ও জিন্নাত মিলে হত্যামিশনে অংশ নেয়।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিলীপ ওরফে বিনাশ একজন আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী। কারওয়ান বাজারকেন্দ্রিক অন্তত ৮ থেকে ৯টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর কারওয়ান বাজারে স্টার হোটেলের পেছনে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও চারটি র‌্যাম্প
    Next Article শেয়ারবাজারে উত্থান, বাজার মূলধন বাড়লো ৬ হাজার কোটি টাকা

    Related Posts

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

    আগস্ট ৩, ২০২৬

    নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দম্পতি

    আগস্ট ৩, ২০২৬

    তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে ৫ জেলা

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

    নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দম্পতি

    তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে ৫ জেলা

    সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬