Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

    জুলাই ২৯, ২০২৬

    শিল্পখাতের গ্যাস সংকট সমাধানে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    জুলাই ২৯, ২০২৬

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সেমিফাইনাল নিশ্চিত করে দলের লড়াকু মানসিকতার প্রশংসা মেসির
    খেলা

    সেমিফাইনাল নিশ্চিত করে দলের লড়াকু মানসিকতার প্রশংসা মেসির

    By adminজুলাই ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ের পর দলের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

    শনিবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ১-১ সমতায় ছিল। পরে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

    ম্যাচ শেষে মেসি বলেন, “আমরা জানতাম ম্যাচটি অনেক কঠিন হবে। প্রতিপক্ষকে নিয়ে আমাদের কোনো বিস্ময় ছিল না। তারা খুব ভালো দল। তবে শেষ পর্যন্ত এই জয় আমাদের অনেক আনন্দ দিয়েছে। এটি সত্যিই দারুণ একটি জয়।”

    সুইজারল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে শেষ চার নিশ্চিত করাকে বড় অর্জন হিসেবে দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার ভাষায়, “এই ধাপটি পার হওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন সামনে যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তার আগে কিছুটা স্বস্তির সময় পাওয়া গেল।”

    সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপে এটি হবে মেসির ক্যারিয়ারের তৃতীয় সেমিফাইনাল। একই সঙ্গে বিশ্বকাপে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

    ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও সতীর্থদের প্রশংসা করেন মেসি। ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আবারও জিততে আমাদের কঠিন লড়াই করতে হয়েছে। কিন্তু এই দল কখনো বিশ্বাস হারায় না। আমরা আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছি।’

    সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচিফ হুইফের শোক: জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে, সমাহিত হবেন সংসদ প্রাঙ্গণে
    Next Article ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    Related Posts

    মেসিকে ছাড়াই জয়ের ধারায় ইন্টার মিয়ামি, নজর কাড়লেন ক্যাসেমিরো

    জুলাই ২৬, ২০২৬

    সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন, টাইটেল স্পন্সর টেকনো

    জুলাই ২৫, ২০২৬

    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবিতে ২ কোটির বেশি স্বাক্ষর

    জুলাই ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

    শিল্পখাতের গ্যাস সংকট সমাধানে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬