Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

    আগস্ট ৩, ২০২৬

    গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল

    আগস্ট ৩, ২০২৬

    আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত
    সারাদেশ

    সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ১৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍্যাব কর্মকর্তার নাম মোতালেব, তিনি উপসহকারী পরিচালক (ডিএডি) পদমর্যাদায় র‍্যাব-৭-এর পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

    সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    র‍্যাব সূত্র জানায়, সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় একটি অভিযানে অংশ নেয়। অভিযানের সময় দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ডিএডি মোতালেব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এই হামলায় আরও তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল অভিযানে গেলে আলীনগর এলাকার কয়েকজন বাসিন্দা তাদের ওপর হামলা চালায়। এতে একাধিক র‍্যাব সদস্য আহত হন।

    ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেডের অফিসিয়াল ডিলার হলো মাওনার কিং ডট কম
    Next Article সরকারি চাল বিতরণে কারচুপির অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

    Related Posts

    শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

    আগস্ট ৩, ২০২৬

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    আগস্ট ৩, ২০২৬

    নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দম্পতি

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

    গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল

    আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

    জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে : মির্জা ফখরুল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬