Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সরকারি মেডিকেল কলেজে আসন কমল
    শিক্ষা

    সরকারি মেডিকেল কলেজে আসন কমল

    By ম্যাংগো টিভিনভেম্বর ১০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সে আসন সংখ্যা কমিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮০টি আসন কমিয়ে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টিতে।

    সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। চিঠিটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে পাঠানো হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পুনর্বিন্যাস করা হয়েছে।

    বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ৩৮০টি আসন ছিল। নতুন সিদ্ধান্তে তা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টিতে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজসহ ১৪টি মেডিকেলে ৩৫৫টি আসন কমানো হয়েছে, আর তিনটি মেডিকেলে ৭৫ আসন বাড়ানো হয়েছে।

    চিঠি অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশালের শেরেবাংলা, স্যার সলিমুল্লাহ (ঢাকা) ও রংপুর মেডিকেল কলেজে ২৫টি করে আসন কমানো হয়েছে। আগে এসব প্রতিষ্ঠানে ২৫০টি আসন ছিল, এখন তা দাঁড়িয়েছে ২২৫টিতে।

    এ ছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঁচটি আসন কমিয়ে ২৩০ থেকে ২২৫ করা হয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজ থেকে ৫০টি এবং নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজ থেকে ২৫টি করে কমিয়ে ৫০টি আসন নির্ধারণ করা হয়েছে।

    অন্যদিকে, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ ও পটুয়াখালী মেডিকেল কলেজে আসন বেড়েছে। এর মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ ও টাঙ্গাইল মেডিকেলে ২৫টি করে বাড়িয়ে আসন হয়েছে ১২৫টি, আর পটুয়াখালী মেডিকেলে ২৫টি বাড়িয়ে ১০০টি করা হয়েছে।

    বর্তমানে ২০০টি করে আসন রয়েছে কুমিল্লা, খুলনা, বগুড়ার শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে। ১০০টি করে আসন রয়েছে পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর ও মুগদা মেডিকেল কলেজে। এ ছাড়া গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেলে ১২৫টি করে এবং সুনামগঞ্জ মেডিকেলে ৭৫টি আসন রয়েছে।

    চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে নতুন আসন কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন
    Next Article ইনফিনিক্সের হট ৬০ প্রো প্লাস: সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভড স্মার্টফোন বাজারে

    Related Posts

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬

    আদ্-দ্বীন হাসপাতালের ৭৬ রোগীকে নিয়ে অনিশ্চয়তা, অসহায় স্বজনরা

    জুন ১৬, ২০২৬

    আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬