Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
    জাতীয়

    সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

    By adminফেব্রুয়ারি ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সনদের জালিয়াতি বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের কর্মীরা বিদেশে গিয়ে যদি ভুয়া সনদের কারণে আস্থা হারায়, তবে দক্ষতা উন্নয়নের সকল উদ্যোগই বিফল হবে।

    রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর গভর্নিং বডির দ্বিতীয় সভায় তিনি এই নির্দেশনা দেন।

    তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একবার নিয়োগকর্তারা আস্থা হারালে সামনে এগোনো কঠিন হয়ে পড়বে।

    প্রধান উপদেষ্টা দেশের শ্রমশক্তির জন্য একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক চাকরিদাতারা যেন নিশ্চিন্তে বলতে পারেন—বাংলাদেশ থেকে আসা কর্মীরা মানসম্মত ও দক্ষ।

    এই লক্ষ্যে এনএসডিএ-এর উদ্যোগে অভিন্ন মানের সনদ ব্যবস্থা চালু করা হলে তা কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    সভায় একটি সমন্বিত দক্ষতা ইকোসিস্টেম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের জন্য অভিন্ন কারিকুলাম ও মানদণ্ড নিশ্চিত করা হবে। এই ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সনদের বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং সরকারি অর্থের অপচয় কমবে বলে সভায় জানানো হয়।

    এছাড়া শিল্প খাতে প্রকৃত শ্রমিকের চাহিদা নিরূপণ করে কেন্দ্রীয়ভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে বলেও উল্লেখ করা হয়। এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এনএসডিএ-এর বেশ কিছু দীর্ঘমেয়াদি লক্ষ্য অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে উদীয়মান খাতে স্কিলস গ্যাপ অ্যানালাইসিস এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (আরপিএল) দিয়ে জাতীয় সনদের আওতায় আনা।

    সভায় নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআইপিও কাঠামো শক্তিশালী করতে আইসিএসবি’র উদ্যোগ, নতুন বিধিমালার প্রভাব নিয়ে সেমিনার
    Next Article প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫