Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সঞ্চয়পত্র কেনার সীমা তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের
    বিজনেস

    সঞ্চয়পত্র কেনার সীমা তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের

    By adminজানুয়ারি ২৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বিদ্যমান সীমা তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

    সেমিনারে অর্থসচিব বলেন, সরকার সঞ্চয়পত্র কেনাবেচা ব্যবস্থায় নতুন ধরনের সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছে। এর অংশ হিসেবে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বর্তমান সীমা তুলে দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

    এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বন্ড লেনদেন প্রক্রিয়া সহজ করা গেলে দেশের বন্ড বাজারের পরিধি ৬ ট্রিলিয়ন টাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে পারবে না। তাদের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ অথবা বন্ড বাজারে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন হবে।

    গভর্নর আরও বলেন, দেশের বন্ড বাজারের ভবিষ্যৎ অনেকাংশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার নির্ধারণের ওপর নির্ভরশীল। একক সুদের হার কাঠামো কার্যকর করা গেলে বন্ড বাজার আরও টেকসই ও কার্যকর হয়ে উঠবে।

    বিশ্লেষকদের মতে, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সঞ্চয়পত্র ও বন্ড খাতের গুরুত্ব বাড়বে এবং দেশের আর্থিক বাজার আরও গভীর ও গতিশীল হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাকা ব্যাংক ও মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন, কেনিয়া কাপল ট্যুর জয়ের সুযোগ
    Next Article ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে না: জামায়াত আমির

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫