Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সংকট সব তৈরি করা, মানুষ শুধু ভোট দিয়ে শান্তি চায় : মির্জা ফখরুল
    রাজধানী

    সংকট সব তৈরি করা, মানুষ শুধু ভোট দিয়ে শান্তি চায় : মির্জা ফখরুল

    By ম্যাংগো টিভিনভেম্বর ৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের অধিকাংশই কৃত্রিমভাবে তৈরি। দেশের মানুষ এত কিছু বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়, শান্তিতে থাকতে চায়।

    রোববার (৯ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, ‘যত সংকট দেখানো হচ্ছে, সবই তৈরি করা। গণভোট হতে হবে নির্বাচনের দিনে। জনগণ গণভোট বা সনদ বোঝে না, তারা শুধু তাদের ভোটের অধিকার চায়। আমরা সব সংস্কারে রাজি, কিন্তু যেটিতে জনগণের স্বার্থ উপেক্ষিত হবে, তা সংসদে গিয়ে পাস হতে দেব না।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এটাই জনগণের অধিকার। এ সরকার জনগণের সরকার নয়, তারা মানুষের কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দাম দেওয়া হবে, পরিবারের জন্য বিশেষ সুবিধাসহ ফ্যামিলি কার্ড চালু করা হবে।’

    তিনি আরও বলেন, ‘ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। দাঁড়িপাল্লাও এখন নির্বাচন করছে। এটা আমার শেষ নির্বাচন। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।’

    এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও ইয়ারবাডস পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে
    Next Article চাকরির সুযোগ: দারাজে মাসে আয় ১৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬