Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শ্রম আইন সংশোধনের উদ্যোগ বাতিলের দাবি শেভরন বাংলাদেশ অ্যামপ্লয়িজ ইউনিয়নের
    বিজনেস

    শ্রম আইন সংশোধনের উদ্যোগ বাতিলের দাবি শেভরন বাংলাদেশ অ্যামপ্লয়িজ ইউনিয়নের

    By adminফেব্রুয়ারি ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিদেশি বিনিয়োগকৃত জ্বালানি খাতকে আইনসম্মত ৫ শতাংশ শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) থেকে অব্যাহতি দিতে শ্রম আইন সংশোধনের যে কোনো উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে শেভরন বাংলাদেশ অ্যামপ্লয়িজ ইউনিয়ন (সিবিইইউ)। একই সঙ্গে বিচারাধীন বিষয়ে শ্রম আইন ও শ্রম বিধিমালায় পরিবর্তনের উদ্যোগ বন্ধ এবং জাতীয় নির্বাচনের আগে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তফা সোহেল ইকবাল, সহসভাপতি এস এম শাহরিয়ার আবেদীন, টাল্লো বাংলাদেশ অ্যামপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদসহ অন্যান্য নেতারা।

    তিন দফা দাবি

    সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়-বিচারাধীন বিষয়ে শ্রম আইন ও শ্রম বিধিমালায় যেকোনো ধরনের পরিবর্তনের উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে।

    বিদেশি বিনিয়োগকৃত জ্বালানি খাতকে আইনসম্মত ৫ শতাংশ ডব্লিউপিপিএফ দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিতে শ্রম আইন বা বিধিমালা সংশোধনের সব উদ্যোগ প্রত্যাহার করতে হবে।

    জাতীয় নির্বাচনের প্রাক্কালে শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট এমন সংবেদনশীল নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ অনুচিত ও অগ্রহণযোগ্য; এসব উদ্যোগ বন্ধ করতে হবে।

    আদালতের রায় ও বিচারাধীন বিষয়

    লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, শেভরনের জালালাবাদ, বিবিয়ানা ও মৌলভীবাজার এবং টাল্লোর (বর্তমানে ক্রিস এনার্জি) বাঙ্গুরা গ্যাসক্ষেত্র দেশের জাতীয় গ্যাস সরবরাহের বড় অংশ নিশ্চিত করছে। জাতীয় জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে এই খাতের অবদান গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, শেভরন বাংলাদেশের শ্রমিকরা ২০১৩ সাল থেকে প্রাপ্য ডব্লিউপিপিএফ না পাওয়ায় ২০২২ সালে হাইকোর্টে রিট করেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর হাইকোর্ট শ্রমিকদের পক্ষে রায় দিয়ে তিন মাসের মধ্যে নিট মুনাফার ৫ শতাংশ ডব্লিউপিপিএফ পরিশোধের নির্দেশ দেন।

    এ রায়ের বিরুদ্ধে শেভরন আপিল করলেও আপিল বিভাগ কোনো স্থগিতাদেশ দেননি। ফলে বিষয়টি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে।

    নূরে আলম সিদ্দিকী বলেন, এই অবস্থায় শ্রম বিধিমালা সংশোধনের উদ্যোগ আদালতের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল এবং তা আইনবিরোধী। নি আরও বলেন, ২০২২ সালে ১০০ শতাংশ রপ্তানিমুখী খাতকে ডব্লিউপিপিএফ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তও ন্যায়বিচারবিরোধী ছিল, যার বিরুদ্ধে করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছেন।

    সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কিছু স্বার্থান্বেষী মহলের চাপে দ্রুত শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এছাড়া ১২ জানুয়ারি পেট্রোবাংলার ডাকা এক বৈঠকের এজেন্ডা আগেভাগে জানানো হয়নি এবং সেখানে বিদেশি কোম্পানির উপস্থিতি আলোচনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউনিয়ন।

    কর্মসূচির হুঁশিয়ারি

    সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকদের আইনসম্মত অধিকার কেড়ে নেওয়ার যেকোনো উদ্যোগ বেআইনি ও অগ্রহণযোগ্য। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা পাঁচ দিনের ছুটি
    Next Article রমজান আগেই খেজুরের দাম আকাশছোঁয়া, শুল্ক কমানোর সুবিধা হয়নি

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫