Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান: ছাত্রদল নেতাকে অব্যাহতি
    রাজনীতি

    শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান: ছাত্রদল নেতাকে অব্যাহতি

    By adminজানুয়ারি ২৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর অভিযোগে ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    অব্যাহতিপ্রাপ্ত নেতা মো. মোকাদ্দেস হোসাইন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এবং শিলখুড়ী ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ছিলেন।

    শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্যসচিব মাইদুল হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সংশ্লিষ্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

    চিঠিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে শিলখুড়ী ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

    একই সঙ্গে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না-সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর একটি ৪৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে ছোট শিক্ষার্থীদের মাঠে দাঁড় করিয়ে রাজনৈতিক স্লোগান দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

    এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

    অভিযুক্ত মো. মোকাদ্দেস হোসাইন দাবি করেন, তিনি নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবগত ছিলেন না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে পোস্ট দেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী লিখিত ব্যাখ্যা দেবেন বলে জানান।

    জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ানো অনভিপ্রেত ও অনৈতিক। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংগঠনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম আজও আমাদের অনুপ্রেরণা জোগায়: প্রধান উপদেষ্টা
    Next Article দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প

    Related Posts

    ইরানকে ‘অবিলম্বে’ হামলা থামাতে বললো ১২ মুসলিম দেশ

    মার্চ ১৯, ২০২৬

    ‘কঠিন প্রতিশোধ’: সৌদি-কাতার-আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

    মার্চ ১৯, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫