Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    আগস্ট ৪, ২০২৬

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    আগস্ট ৪, ২০২৬

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শিক্ষাখাতকে বড় ধরনের অগ্রগতি প্রয়োজন: এহছানুল হক মিলন
    জাতীয়

    শিক্ষাখাতকে বড় ধরনের অগ্রগতি প্রয়োজন: এহছানুল হক মিলন

    By ম্যাঙ্গোটিভি ডেস্কফেব্রুয়ারি ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শিক্ষাখাতকে স্থিতিশীল ও গতিশীল করতে শুধু ছোটখাটো পরিবর্তন নয়, বড় ধরনের অগ্রগতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, ‘এডুকেশন সেক্টরে এখন শুধু জাম্প না, অনেক বড় বড় জাম্প দিতে হবে। সেভাবেই কাজ করবো।’ তিনি উল্লেখ করেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা হয়েছিল এবং সেসব অনিয়মের পুনরাবৃত্তি হবে না বলে তিনি বিশ্বাস করেন।

    শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কারিকুলাম পর্যালোচনা করা হবে। ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

    শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পিছিয়ে পড়া শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ-আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে তার জবাবদিহি বর্তমান মন্ত্রণালয় দেবে না। তবে তার সময়ে দুর্নীতি হবে না বলে তিনি আশ্বাস দেন। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান।

    বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
    Next Article প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিসিএমআইএর অভিনন্দন

    Related Posts

    শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    আগস্ট ৪, ২০২৬

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    আগস্ট ৪, ২০২৬

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬